২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৪:২৮ পিএম
২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৯৭২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।

এম জি