দেশব্যাপী হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ৯২ হাজার ৭৯০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে মোট ১১ হাজার ১১ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭২ হাজার ৮৪৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন