ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের পর দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, দেয়াল ধসে পড়ে আরো অন্তত ৯ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দেয়াল ধসের পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখছে।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন