দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মোদি-নেতানিয়াহু বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৪৪ এএম
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মোদি-নেতানিয়াহু বৈঠক

ভারত–ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি বৃদ্ধি ও ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে নরেন্দ্র মোদি ও বেঞ্জামিন নেতানিয়াহু এক ফলপ্রসূ বৈঠক করেছেন। 

বুধবার ভারতের প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরকে কেন্দ্র করে তেলআবিবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, দুই দিনের সফরে ইসরায়েলে গেছেন নরেন্দ্র মোদি। 

বৈঠকে পানি ব্যবস্থাপনা, কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জলসম্পদ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেন। তারা অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এএন