ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করেছে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আইআরজিসি-র এই বার্তার কথা জানানো হয়।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের দাবিগুলো বাস্তবতাবিবর্জিত। এর প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেছে যে, ইরান বর্তমানে আগের চেয়েও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।
সংস্থাটি আরও জানায়, মোতায়েনকৃত এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা যুদ্ধাস্ত্রের ওজন ১ টনেরও বেশি, যা তাদের সামরিক সক্ষমতারই বহিঃপ্রকাশ।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দাবি করেছিল যে, তাদের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে ইরানের সামরিক বাহিনী সেই দাবি নাকচ করে দিয়ে তাদের সক্ষমতা অটুট থাকার বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করল।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন