ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষ করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ওরিয়ান মহাকাশযান।
স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি ও তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন।
১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেন এবং চাঁদের দূরবর্তী অংশ পর্যন্ত পৌঁছে নতুন রেকর্ড গড়েন। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।
এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের দূরত্বের রেকর্ডও অতিক্রম করা হয়েছে। ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানবঘাঁটি স্থাপনের লক্ষ্যেই পরিচালিত হয়েছে এই আর্টেমিস-২ মিশন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন