মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তার দাবি, যুদ্ধবিরতির সময়টি সামরিক শক্তি পুনর্গঠনে ব্যবহার করা হয়েছে।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম মজুত রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত অভিযান শুরু করা সম্ভব।
তিনি আরও বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত, সেনাবাহিনী প্রয়োজন হলে যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে বিদ্যমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। এর আগেই নতুন করে আলোচনা করে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছিল।
তবে ইরান এখনো দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এদিকে রোববার হরমুজে একটি ইরানি জাহাজ আটক করার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান এই ঘটনাকে “পুনরায় আগ্রাসন” বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
সূত্র: আল জাজিরা
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন