জার্মানির চ্যান্সেলর

ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৩১ পিএম
ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র
জার্মানির চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট কৌশল নেই বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ। তার মতে, এই পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র কার্যত অপমানিত হচ্ছেন।

নর্থ রাইন-ভেস্টফালিয়ার মার্সবার্গে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, “আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি না।” একইসঙ্গে তিনি দাবি করেন, ইরান আলোচনায় কৌশলী ভূমিকা রাখছে এবং তাদের অবস্থান অনেক বেশি শক্তিশালী।

চ্যান্সেলর আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের সামনে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা বিব্রতকর হয়ে উঠেছে। তার ভাষায়, একটি শক্তিশালী রাষ্ট্র হয়েও যুক্তরাষ্ট্র কার্যকর সমাধানের পথ খুঁজে পাচ্ছে না।

মার্জের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।

সূত্র: আল জাজিরা 

এএন