ভ্লাদিমির পুতিন

ইরান ও মধ্যপ্রাচ্যের স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:০৬ পিএম
ইরান ও মধ্যপ্রাচ্যের স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে

রাশিয়া ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশা প্রকাশ করেছেন, ইরানের জনগণ বর্তমান “কঠিন পরিস্থিতি” কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং সেখানে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে পুতিন বলেন, ইরান ও ওই অঞ্চলের অন্যান্য দেশের স্থিতিশীলতা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, মস্কো আঞ্চলিক সংকট মোকাবিলায় কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

আল জাজিরার বরাতে জানা যায়, বৈঠকটি এমন সময়ে হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক রাশিয়া-ইরান কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।

এএন