প্রস্তাবিত শর্তগুলো ইরান গ্রহণ না করলে দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানো হবে এবং তা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি শর্ত মেনে নেয়, তাহলে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এমন হলে ‘এপিক ফিউরি’ নামে পরিচিত অভিযান বন্ধ করা হবে এবং ইরানের ওপর আরোপিত অবরোধও প্রত্যাহার করা হবে।
তিনি আরও দাবি করেন, শর্ত মানা হলে হরমুজ প্রণালি সকল পক্ষের জন্য উন্মুক্ত থাকবে। তবে ইরান যদি এতে সম্মত না হয়, তাহলে সেখানে বোমাবর্ষণ শুরু হবে এবং তা আগের তুলনায় অনেক বেশি মাত্রায় পরিচালিত হবে বলে সতর্ক করেন ট্রাম্প।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন