লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:০৫ পিএম
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকায় ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম।

শনিবার ভোরে একাধিক স্থানে হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ব্রিটাল এলাকার নাবি শ্রেইজ পাহাড়ি অঞ্চলে পাঁচটি বিমান হামলা হয়েছে। ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর এ এলাকায় এটিই প্রথম বড় হামলা।

দক্ষিণাঞ্চলীয় টাইর শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর কয়েকটি এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় উদ্ধারকর্মী ও পুলিশ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কয়েকটি এলাকার বাসিন্দাদের আগেই সরে যাওয়ার সতর্কতা দেয়। তাদের দাবি, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।

এম জি