ওমানকে লক্ষ্য করে ‘ধ্বংসাত্মক’ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি।
তার মতে, এমন বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং চলমান সংঘাতকে আরও ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
কানেকটিকাটের এই সিনেটর সতর্ক করে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক আচরণ স্পষ্ট করে দেয়- এই যুদ্ধ কেন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি উল্লেখ করেন, আতঙ্ক ও চাপের মধ্যে নেওয়া সিদ্ধান্তগুলো পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও জটিল করে তুলছে।
এদিকে, ইরানবিরোধী যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট- দুই দলেরই প্রভাবশালী নেতারা তাঁর অবস্থান ও বক্তব্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন। অনেকের মতে, এই নীতিগত বিভ্রান্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নতুন সংকট তৈরি করছে।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের উসকানিমূলক ভাষা ও দূরদর্শিতার অভাব মধ্যপ্রাচ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে, যার প্রভাব আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন