দূতাবাস

ভিসা থাকলেই শেনজেনভুক্ত দেশে প্রবেশ নিশ্চিত নয়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৫৩ পিএম
ভিসা থাকলেই শেনজেনভুক্ত দেশে প্রবেশ নিশ্চিত নয়

শেনজেনভুক্ত ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত হয় না। ভ্রমণকারীর প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশ নিয়ে থাকে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

সোমবার (২৯ জুন) দেওয়া এক বার্তায় দূতাবাসগুলো এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, শেনজেন ভিসা একজন ভ্রমণকারীকে সংশ্লিষ্ট দেশে যাওয়ার পূর্বানুমতি প্রদান করে। তবে কোনো শেনজেন দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমান্ত পুলিশের হাতে থাকে।

এ কারণে ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার জন্য ভ্রমণকারীদের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সীমান্ত পুলিশ এসব নথি যাচাই করে ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য নিশ্চিত করতে পারে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

এম জি