মেলোনি

ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না ইতালি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:৩৬ পিএম
ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না ইতালি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইতালি। বুধবার দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেলোনি বলেন, ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই ইতালির নীতি অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা সামরিক অভিযানে ইতালি অংশ নেবে না।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। সেই সিদ্ধান্তের মাধ্যমে সংকটকে ঘিরে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলার নীতি স্পষ্ট করেছিল রোম।

সূত্র: উইয়ন নিউজ

এম জি