ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত সর্বশেষ হালনাগাদে তিনি জানান, ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।
আনাদোলু এজেন্সির বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।
হোর্হে রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন