করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন