সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
শনিবার (১৩ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সোসাইটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নাসির-আনোয়ার-ইমরান পরিষদের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফলে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. ইমরান চৌধুরী ১০০ ভোট পেয়ে জয় লাভ করেন। যুগ্ম সম্পাদক পদে ডা. মোস্তাফা আমিন খান ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. অভিজিত সরকার ৯৬ ভোট এবং দফতর সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সহ-সভাপতি পদে ডা. সালেক বিন ইসলাম এবং কার্যকরি সদস্য পদে ডা. ইকবাল আহমেদ ও ডা. মো. মিসকাতুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৯১ জন ভোটারের মধ্যে ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন