যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:০৩ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এই অগ্রগতিতে ভূমিকা রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকেও প্রশংসা করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতা দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করা হয়েছে।

এম জি