দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই ছাড় সুবিধা পাবেন। বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।
অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানিয়েছে, যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভ্রমণসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন