রাজধানীতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) পক্ষ থেকে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) চত্বরে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে কৃষি খামার সড়কে বিক্ষোভ মিছিল শেষে গণজমায়েতে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশবিরোধী বিভিন্ন অপতৎপরতার তীব্র নিন্দা জানান।
এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সারা দেশে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং জাতীয়তাবাদী কৃষিবিদদের সাথে নিয়ে এই অপতৎপরতা রুখে দিতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশবিরোধী সকল কর্মকাণ্ড মোকাবেলার জন্য কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সকল কৃষিবিদদের সাথে নিয়ে যে কোনো অপতৎপরতা রুখে দিতে রাজপথে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে।
এ সময় এ্যাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর জামশেদ আলম রিপনসহ গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, টিপু, আশরাফ, ফেরদৌস, সবুর, আমান, সৈকত, চন্দন, মাসুম, ডিএই থেকে মাহবুবুর রশীদ, বাছিরুল হক মিঠু, শাহ এমরান রানা, আহসান হাবীব, মাসুম বিল্লাহ সুমন, ওসমান গনি, ডিএলএস থেকে আব্দুল মান্নান, আতিকুর রহমান মিঠু, ডাঃ তারেক, বিএডিসি থেকে সারোয়ার, এসআরডিআই থেকে রূপক, বিজেআরআই থেকে সিদ্দিক, বাবু, হারুন, বোরহান, শাহাদাত, চিনি শিল্পের জুয়েলসহ কয়েকশত জাতীয়তাবাদী কৃষিবিদ উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন