ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্গত দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত।
তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, ভেনেজুয়েলার সরকার ও জনগণ দ্রুত এই সংকট কাটিয়ে উঠে পুনর্গঠন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন