অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জরুরি বার্তা দিল সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:২৫ পিএম
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জরুরি বার্তা দিল সরকার

অন্যান্য মাসের তুলনায় চলতি জুন (২০২৬) মাসে হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের জন্য বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি লাঘবের জন্য এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এ অবস্থায় গ্রাহকদের অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

জরুরি যোগাযোগের হটলাইন নম্বরসমূহ:

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
  • বিপিডিবি (BPDB) কল সেন্টার: ১৬২০০
  • পবিবো (REB) কল সেন্টার: ১৬৮৯৯
  • ডিপিডিসি (DPDC) কল সেন্টার: ১৬১১৬
  • ডেসকো (DESCO) কল সেন্টার: ১৬১২০
  • নেসকো (NESCO) কল সেন্টার: ১৬৬০৩
  • ওজোপাডিকো (WZPDCL) কল সেন্টার: ১৬১১৭

জেএইচআর