আইজিপি

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১১:২৪ এএম
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিরাপত্তা জোরদারে বড় পরিসরের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার সকালে পূর্বাচলের বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি জানান, পূর্বাচলে পর্যায়ক্রমে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পুরো পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিভাগে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে ছয় হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন