তথ্যমন্ত্রী

সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৫৮ পিএম
সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ

নিরাপত্তা ব্যবস্থার ধরন সময়ের সঙ্গে গুণগতভাবে বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বাস্তবতায় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাইবার নিরাপত্তার গুরুত্ব অনেক বেড়েছে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।

অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গুজব মোকাবিলায় দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এম জি