স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:১৫ পিএম
প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত

বাংলাদেশে এখনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী এখনও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে।

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা এখনো যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, কিছু হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে একটি কক্ষেই ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

এ সময় ডেঙ্গু ও হাম মোকাবেলায় দায়িত্ব পালনকারী চিকিৎসক ও নার্সদের ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এম জি