ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরা ও আইনি অবস্থান নিয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কয়েক দফা ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে তার দেশে ফেরার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন