বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোন কারণ দেখিয়ে তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এর আগে বিপিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন