দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলের ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতারা ঢাকা, সিলেট, ফরিদপুর ও নীলফামারীর বিভিন্ন কমিটিতে ছিলেন।
সোমবার (১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি কছির আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ-সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে অনুরূপ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে বিএনপির আরও অনেক নেতাকে বহিষ্কার করা হয়।
এআরএস

আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন