রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নিয়ে যান।
পরে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন