পবিত্র রমজান মাসের শেষ দশ দিন (নাজাত) কাবা শরীফে ইবাদত-বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রোববার ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।
হুবহু তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো— ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন