এবারের নতুন বাজেট কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়া’র গৃহীত কর্মসূচি ও নীতি: বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বাজেটে দুর্নীতি করার মতো খাতগুলোতে বরাদ্দ রাখা হয়েছে। সরকার মিথ্যার ওপর টিকে আছে। তাদের দেয়া সব পরিসংখ্যান ‘ফলস’।
বিএনপি মহাসচিব বলেন, বিদেশ থেকে ঋণ নিচ্ছে সরকার, সেই অর্থ আবার বিদেশেই পাচার হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন