সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামাতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার বাদ জুম্মা সারাদেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
একইসাথে আগামী ২৮ জুলাই রবিবার দেশের মন্দির, মঠ, গীর্জা ও গ্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বার্তায় গতকাল গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন