কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:৫২ পিএম
কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র‌্যালি সফলভাবে আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় মাহতাবউদ্দিন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম নিশ্চিত করা হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী র‌্যালি ও আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ