নিরাপত্তা ঝুঁকি বিবেচনা সত্ত্বেও অসুস্থ নুরুল হক নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, “নুরুল হক নুর এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক থেকে রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত এবং হাঁটাচলায় অসুবিধা রয়েছে। মুখ হা-ও করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নুরকে বিদেশ নেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে শারীরিক অবস্থা আগে যেমন ছিল, তেমনই রয়েছে।”
তিনি আরও বলেন, “নুর এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। এক সপ্তাহের মধ্যে নুরের অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হতে পারে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন