মিয়া গোলাম পরওয়ার

পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ

রংপুর ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ বাংলাদেশে।”

শুক্রবার বিকালে পাঁচ দফা দাবিতে দেশের সব মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াত জুলাই সনদের পুনঃপ্রতিষ্ঠা, আগামী নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করছে।

এদিন সাতটি বিভাগীয় শহরের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে মহানগরী জামায়াত। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় পুনরায় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে।”
তিনি সরকারকে আহ্বান জানান, জনগণ পিআর পদ্ধতিতে ভোট দিতে চায় কি না তা জানতে গণভোট আয়োজন করতে।

তিনি আরও বলেন, “একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। কেউ রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না।”

ইএইচ