জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এত ভয়াবহ যে, তাকে একবার নয় হাজারবার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্নিগ্ধ বলেন, ‘শেখ হাসিনা যে গণহত্যা করেছে, যে নির্যাতন করেছে, তার বিচার হওয়া সময়ের দাবি। দেশের মানুষ চাইছে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’
এদিকে ট্রাইব্যুনালে আজই ঘোষণা দেওয়া হবে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। মামলার আসামির তালিকায় রয়েছেন শেখ হাসিনাসহ আরও দুইজন।
রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সোমবার সকাল থেকেই অবস্থান নিয়েছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা। তারা দাবি জানান—গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেকের রক্তের বিচার যেন নিশ্চিত করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন