মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫৮ পিএম
সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধন অধিবেশনে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “সাংবাদিকদের দুর্দিনে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক; কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমন করার যে মানসিকতা রয়েছে, তা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

সেক্রেটারি জেনারেল জাতীয় ঐক্য ও স্বার্থ ত্যাগের মাধ্যমে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণের তাগিদও দেন।

ইএইচ