জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি রাজনৈতিক জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এ থাকা অন্য দলগুলো হলো, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, এনডিএফ এর মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন