খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের খাবার বিতরণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৩০ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক (আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল) জুলকারনাইন নাঈম সহ নবগঠিত আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান জেনিত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাবউদ্দীন শিহাব, যুগ্ম আহ্বায়ক সাকিবুল সাকি, ১ নং সদস্য শামীম আহমেদ, মোস্তফা, আবিদ, সজীব, প্রীতম সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ