ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:২৯ পিএম
ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ

জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার সন্ধ্যায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এই ঘটনার পরপরই শেকৃবি ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা এই হামলাকে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি অবিলম্বে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।

ইএইচ