আগামী ৩ জানুয়ারি পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার এক বিবৃতিতে বিষয়টি জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত সেক্রেটারি বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাসমাবেশের নতুন তারিখ ও কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বার্তাটি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন