বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টা ২৭ মিনিটে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, “আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।”
সাবেক এই উপদেষ্টার শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক’ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন