আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৮ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের তারিখ বুধবার (২১ জানুয়ারি)। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন