মিরপুরের সমাবেশ দিয়েই নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াত আমির

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:১১ পিএম
মিরপুরের সমাবেশ দিয়েই নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াত আমির

রাজধানীর মিরপুরে আয়োজিত বিশাল জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বাংলাদেৃশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার দুপুর ২টার পর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই জনসভাস্থল প্রস্তুত করার কাজ শেষ করেন দলীয় কর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি সভাস্থলে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা নির্বাচনী এই সমাবেশকে ঘিরে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় কর্মীরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁরা জানান দলীয় আমির আজ মিরপুরের এই মঞ্চ থেকে সবার অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার বিশেষ বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন।

উত্তরাঞ্চল সফরের সূচি মিরপুরের এই সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাবেন। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি পঞ্চগড় জেলা থেকে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন। চার দিনের এই বিস্তারিত সফরের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন।

জেএইচআর