বগুড়া-৬ আসনে ছাত্রদলের নির্বাচনী পরিচালনার সমন্বয়ক হলেন মাহমুদ ইসলাম কাজল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:১২ পিএম
বগুড়া-৬ আসনে ছাত্রদলের নির্বাচনী পরিচালনার সমন্বয়ক হলেন মাহমুদ ইসলাম কাজল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে গঠিত ছাত্রদলের নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। 

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় সাধনের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মাহমুদ ইসলাম কাজল বলেন, বগুড়া-৬ হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন। এই আসনে বিপুল ভোটে তাকে নির্বাচিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এই নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটিতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিক হাসান চৌধুরী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল রুম্মন ও মো. হোসাইন আল রাশেদ বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সলিমুল্লাহ মুসলিম হলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. আবুজার গিফারী ইফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফয়জুন্নেছা হলের সাধারণ সম্পাদক ফারজানা রিমি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের নেত্রী আয়েশা সিদ্দিকা সৃষ্টি।

ইএইচ