ঢাকা-১৩ আসন

ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৩০ পিএম
ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

ঢাকা ১৩ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

মঙ্গলবার দুপুর থেকে তাঁরা আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এবং আল্লাহ করিম মসজিদ সংলগ্ন মার্কেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ভোটদানের প্রতি উৎসাহিত করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাসুদ রানাসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনসংযোগ কার্যক্রম তদারকি করেন।

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ এলাকার মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। এ সময় তাঁরা বলেন কমা দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন যে কমা জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করবে। 

এ সময় নেতৃবৃন্দ আশ্বাস দেন যে কমা স্বেচ্ছাসেবক দল নির্বাচনী এলাকায় শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অবিরত কাজ করবে এবং সাধারণ ভোটারদের সচেতন করার মাধ্যমে সক্রিয় ভোটদান নিশ্চিত করবে।

ঢাকা ১৩ আসনের এই গণসংযোগে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ এবং মানুষের সরাসরি অংশগ্রহণ নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য কমা একই দিনে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে কমা যেখানে ২৬টি বিষয়ে অগ্রাধিকার ও ১০টি বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে কমা রাজধানীর আসনগুলোতে প্রচারণার আমেজ ততই বাড়ছে।

জেএইচআর