শফিকুর রহমান

ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না

আবু তাহের  প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৩৪ পিএম
ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে; অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না।

রোববার বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছে জাতি। ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জনগণ লাল কার্ড দেখাবে। আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি করে জাতিকে কষ্ট দেওয়া শুরু করেছে একটি দল। গত ১৫ বছরে যারা পালিয়ে ছিলেন তারাই এসে এখন চাঁদাবাজি-দখলবাজি শুরু করেছে।

নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে জামায়াতের আমির দেশের বিভিন্ন প্রান্তে জনসভা করার পাশাপাশি, ঢাকায়ও বিভিন্ন আসনের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করছেন।

নির্বাচনি এসব সভা থেকে পরিচয় করিয়ে দেন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের। সেইসঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কী হবে, সেসব প্রতিশ্রুতিও দেন ডা. শফিকুর রহমান।

এএন