বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে রিজভী জ্বর, ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে হাসপাতালে ভর্তির পর রুহুল কবির রিজভী নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলীয় নেতা-কর্মীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ এই নেতার অসুস্থতায় নেতা-কর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন