ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রভাবশালী প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফলে তিনি অত্যন্ত বড় ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।
এই সংসদীয় আসনের মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট।
নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। লুৎফুজ্জামান বাবরের এই বিশাল জয়কে স্থানীয়রা সাধারণ মানুষের দীর্ঘদিনের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন। জয়ের পর তিনি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন