ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫২ এএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন রুমিন ফারহানা। হাঁস প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার নির্বাচনি ফলাফল বিশ্লেষণ শেষে আনুষ্ঠানিকভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন। 

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের ১৫১টি কেন্দ্রের সব কটির ফলাফল হাতে এসেছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রুমিন ফারহানা হাঁস প্রতীকে মোট ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। তার বিপরীতে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। 

জেএইচআর